আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

৭ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, শরীয়তপুরের মাদক কারবারি গ্রেফতার।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় সিএমপির ডিবি (বন্দর) বিভাগের এক বিশেষ অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কাভার্ড ভ্যানসহ মো. শহিদ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ (৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মইজ্জ্যারটেক সিডিএ স্থায়ী গরুর বাজার সংলগ্ন “শুক্কুর স্টোর” চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

মহানগর ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবা এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শহিদ শরীয়তপুর জেলার গোসাইর হাট থানার নাগের পাড়া ইউনিয়নের রানীসার (মতলবের বাড়ী/প্যাদার বাড়ী) এলাকার মৃত মো. মোতালেব হোসেন ও মৃত মনোয়ারা বেগমের পুত্র।

যা উদ্ধার করা হয়েছে:

ইয়াবা: ৭,০০০ (সাত হাজার) পিস।

ইয়াবা পাচারে ব্যবহৃত ০১টি নীল-হলুদ রঙের পুরাতন কাভার্ড ভ্যান ট্রাক।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো. শহিদ একজন পেশাদার মাদক কারবারি। এর আগেও দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রুজু রয়েছে। তার নামে থাকা পূর্বের মামলাগুলো হলো:

১. যশোর জেলা: বেনাপোল পোর্ট থানা (এফআইআর নং-০৫, তারিখ: ০২/০১/২০২০ ইং; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।
২. গাইবান্ধা জেলা: সাদুল্যাপুর থানা (এফআইআর নং-১৫, তারিখ: ১০/১২/২০২৪ ইং; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮)।


ডিবি পুলিশ জানায়, এই ঘটনার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(গ)/৩৮ ধারায় একটি নতুন মামলা (মামলা নং-০৩, তারিখ-০৩/০৭/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ডিবি সুত্রে জানানো হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a