আজঃ 27 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

পটিয়া ছনহরায় জলাবদ্ধতা পরিদর্শনে এমপি এনামুল হক এনাম ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। শনিবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

পরিদর্শনকালে এমপি এনামুল হক এনাম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা সবার দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, “বন্যার পানি দ্রুত নিষ্কাশনের ক্ষেত্রে যাঁরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে, যাতে মানুষের দুর্ভোগ কমে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, মইনুল আলম ছোটন, ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম শিকদার, বেলাল চৌধুরী, মঞ্জুরুল আলম মঞ্জু, আবু তাহের, মোহাম্মদ রফিক, মো. ইদ্রিস, রফিক মেম্বার, ফারুক, নাজিম উদ্দিন, ডা. শামসু, আমির আলমদার, এরশাদ, ওয়াসিম, আব্দুস সোবাহান, মোহাম্মদ নূর, রাসেল আলমদার, আফসার, মইন আলমদার, সোহেল শিকদার, রাকিব, আব্দুর রহিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে এমপি এনামুল হক এনাম বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a