আজঃ 25 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার নলডাঙ্গার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাট মিঠুন গ্রেপ্তার আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ,আহত ১০ কুয়েত অপরাধ, মাদক পাচার, আন্তঃসীমান্ত জালিয়াতির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অভিযান স্বেচ্ছাসেবক মহানগরের সাখাওয়াত হোসেন রানা ও মমিনুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার মূলহোতা চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু বন্দর ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের মৌলিক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার ,বাসেত। গোলাম মাওলা রনীর নারায়ণগঞ্জ নিয়ে মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার তীব্র নিন্দা

তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে

আবু নাসের মহিউদ্দিন,
কুয়েত প্রতিনিধি,


ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন
 অবশেষে নিখোঁজ প্রবাসী মাসুমের মৃত্যুর সংবাদ! কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
 অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,কুয়েতে নিখোঁজ হওয়া প্রবাসী বাংলাদেশি মাসুম আর আমাদের মাঝে নেই।

মাত্র এক সপ্তাহ হয় মাসুম এর সন্ধান চেয়ে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয় তার পরিবারের সদস্য আত্মীয় খোঁজতে থাকে,কুয়েত পুলিশ ষ্টেশনে, হসপিটালে কোন খোঁজ মিলেনি নিতহ মাসুমের। তার চাচা এক সাথে পার্ট টাইম কাজ করতো সেখানে যায়নি মাসুম দুইদিন ধরে কোন ফোন কল আসেনি তাই পরিবার যোগাযোগ করে সহকর্মী হেমায়েত-উল্লাহ এর সাথে আর তখনই, তাঁর পরিবারের অনুরোধে আমরা মাসুমের সন্ধান চেয়ে একটি নিখোঁজ সংবাদ প্রকাশ করেছি। সবাইকে অনুরোধ জানিয়েছিল, যেন তাঁর খোঁজ পেতে সহযোগিতা করেন।

কিন্তু আজ অত্যন্ত দুঃখজনকভাবে কুয়েত দূতাবাসের মাধ্যমে খবর জানতে পারলাম, সেই নিখোঁজ মাসুম সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। যে মানুষটির সন্ধানে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছিল, আজ তাঁর মৃত্যুর সংবাদ শুনতে হচ্ছে! সত্যিই এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। নিহত মাসুমের পরিচয়: নাম: মাসুম জেলা: নরসিংদী থানা: নরসিংদী, গ্রাম: খোদাদিলা,পোস্ট অফিস: আলোকবালী, বিভাগ: ঢাকা,বর্তমান ঠিকানা: মাঙ্গাফ, কুয়েত।

কোম্পানি: JTC Electrical Company
কর্মস্থল: সুবান, কুয়েত
জানা যায়, মাসুম প্রতিদিন সুবান থেকে শুয়েখ এলাকায় পার্টটাইম কাজের উদ্দেশ্যে যাতায়াত করতেন। গত কয়েক দিন আগে বিকেল ৩টার দিকে কোম্পানির ডিউটি শেষ করে পার্টটাইম কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছিলেন মাসুম। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আর জীবিত অবস্থায় পরিবারের কাছে ফেরা হলো না তাঁর। আজ তাঁর পরিবার হারাল প্রিয় একজন মানুষ, আর প্রবাসী বাংলাদেশিরা হারালেন একজন ভাই। মহান আল্লাহ তায়ালা মরহুম মাসুমের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন, তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।
 সবাই মরহুম মাসুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। প্রবাসী হেমায়েত উল্লাহ বলেন মাসুম দীর্ঘ দিন যাবত আমার সাথে কাজ করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a