আজঃ 13 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি পত্নীতলা থানা পুলিশের অভিযান চলছে কুড়িগ্রামে মোটরসাইকেল অটোরিকশার সংঘর্ষে নি*হত ১ সাংবাদিক অরিত্রকুন্ড কে, চাঁদাবাজি মামলায় কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল বাউফল থানা পুলিশ কতৃক বিশেষ অভিযান চট্টগ্রামে ৭০ লাখ টাকার চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩ শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আড়াইহাজারে ‘হানি ট্র্যাপে’ অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৩

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ তৈরি করে মানুষকে ফাঁদে ফেলে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের শীলমান্দি গ্রামের মো. শ্যামল ভূঁইয়া, সুমন ও ইউসুফ। তাঁদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।
 পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের বিরুদ্ধে পৃথক রিমান্ড আবেদন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শীলমান্দি এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৭ জুলাই বাগেরহাটের ফকিরহাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার পর এক ব্যবসায়ী নিখোঁজ হন। পরে তিনি জানতে পারেন, আড়াইহাজারের শীলমান্দি এলাকায় একটি প্রাচীরঘেরা টিনশেড ঘরে তাঁকে আটকে রাখা হয়েছে।

অভিযোগ রয়েছে, সেখানে তাঁকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
 একই সঙ্গে তাঁর পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

পরে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করানো হয়।
 একপর্যায়ে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৭০ হাজার টাকা আদায় করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি ব্যাংকের ডেবিট কার্ড, এক লাখ টাকার স্বাক্ষর করা চেক, স্বর্ণের আংটি এবং হাতঘড়ি নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে তাঁকে একটি নির্জন এলাকায় ফেলে রেখে অভিযুক্তরা চলে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছে না পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান আদালতে দেওয়া আবেদনে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরাসহ একটি সংঘবদ্ধ চক্র নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ করত। পরে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে মুক্তিপণ আদায় করা হতো।

তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, আসামিদের জামিনে মুক্তি দেওয়া হলে তাঁরা আত্মগোপনে যেতে পারেন এবং মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁদের কারাগারে রাখা প্রয়োজন।

এ ঘটনায় আড়াইহাজার থানায় অপহরণ, হত্যাচেষ্টা, আঘাত ও চাঁদাবাজিসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, “এটি একটি সংঘবদ্ধ চক্র। নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষকে ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :০৭-০৮-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a