আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ন্যায়বিচার দাবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ইউসুফ হোসেন 
জেলা প্রতিনিধি,নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা বাজারে জমি দখল, মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ মাসুদ রানা মিঠু ও এলাকাবাসী। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মোঃ মাসুদ রানা মিঠু (৩৫), পিতা মৃত সোলাইমান আলী ফৌজদার, সাং বাশিলা ফৌজদার পাড়া, ৯নং ওয়ার্ড, ইউনিয়ন মাধনগর, থানা নলডাঙ্গা, জেলা নাটোর জানান, একই এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জয়ফুল ফৌজদার (৫০) এবং তার ভাই সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন (৫৫) সহ আরও ১০-১২ জন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও দালিলিক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তারা তাদের জমি পুনরুদ্ধার করে ভোগদখল করছেন বলে দাবি করেন তিনি। সংশ্লিষ্ট জমির আরএস খতিয়ান নম্বর ৮২২ উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত খাজনাও পরিশোধ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীন তার পূর্বের চাকরির প্রভাব ব্যবহার করে নতুন করে মিথ্যা মামলা দায়েরসহ বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। এমনকি সংবাদ সম্মেলন আয়োজনেও প্রতিপক্ষ বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জয়নাল আবেদীন সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে হয়রানি করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তারা ন্যায়বিচার প্রত্যাশী এবং ভবিষ্যতে যেন তাদের ওপর কোনো ধরনের জুলুম বা অন্যায় না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল প্রতিপক্ষ এ বিষয়কে কেন্দ্র করে একটি মানববন্ধন আয়োজন করে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনটি আয়োজন করেন মোঃ মাসুদ রানা মিঠু,  এসময় উপস্থিত ছিলেন  স্থানীয় এলাকাবাসী।

জেলা প্রতিনিধি, নাটোর। 
তাং- ১২/০৪/২৬ ইং
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a