আজঃ 15 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু

ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রাফি হোসেন,
 নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁ: নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশ ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ অভিযানিক দল উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)। তাদের উভয়ের পিতা হাফিজুর রহমান, মাতা মোছা. হাসিনা বেগম। তাদের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামে।
অভিযানে তাদের কাছ থেকে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a