আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁর পত্নীতলায় ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম ২৯ জন পর্বত আরোহী এভারেস্টে ট্রাকিং এ গিয়ে বিপদের মুখে।হোটেলে আগুন ধরে ভষ্মীভূত আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ পটিয়া প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে অপপ্রচার: ভুয়া নেতা সেজে বিভ্রান্তির অভিযোগ ৩০০০০ টাকা বেতনের দাবিতে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন গারোবাজারে ভোক্তাধিকারের অভিযান ও জরিমানা।। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ

পটিয়া ​হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির ওরশ, অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি 

​চট্টগ্রামের পটিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ্ ছিরিকোটি (রহ.) ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)-এর সালানা ওরশ মোবারক, নবগঠিত ইউনিয়ন কমিটির অভিষেক এবং সাবেক প্রধান উপদেষ্টা হাজী জালাল মেম্বার ও সাবেক উপদেষ্টা ডাঃ মুহাম্মদ ইউসুফের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

​পাঁচরিয়াস্থ গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি কে. এম. আকতার হোসেন মাস্টার। সাধারণ সম্পাদক মুহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পটিয়া শাখার সভাপতি আলহাজ্ব আবু জাফর সাদেক এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:

পশ্চিম পটিয়া শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল মনছুর মুহাম্মদ আরমান ও ইনামুল হক নূরে রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আজম বাদশা ও মুহাম্মদ তাহেরুল আলম, প্রচার সম্পাদক মুহাম্মদ জানী আনোয়ার, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ নাজমুল ইসলাম, দক্ষিণ জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী আবছার, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন আল-কাদেরী, সহ-দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ তাহের হোসাইন আলকাদেরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানী, সহ-দাওয়াত ও প্রকাশনা সম্পাদক মাওলানা তাহের রেজভী, সদস্য হাজ্বী আব্দুর রহিম এবং অত্র ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।
​এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান সাজু, সহ-সভাপতি মুহাম্মদ জসীম উদ্দীন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শউকতুল ইসলাম এবং মুহাম্মদ শাহজাহান।
​অনুষ্ঠানে পশ্চিম পটিয়া শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দসহ হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন। সবশেষে দরুদ-কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করে তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a