আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা ৫ আসনে হাজী ইব্রাহীমে বিশাল পরিবর্তন শোভাযাত্রা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রাসেল আলম : ঢাকা 

সংসদীয় আসন ঢাকা ৫ এ বিশাল পরিবর্তন শোভাযাত্রা করেছে ইসলামি আন্দোলন থেকে মনোনীত হাতপাখা প্রতীকের পার্থি হাজী ইব্রাহীম। 
তিনি বলেন ঢাকা-৫ এলাকাকে একটি আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। আমার লক্ষ্য হলো স্বপ্নের ঢাকা-৫ নির্মাণ, যেখানে থাকবে চাঁদামুক্ত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, নিশ্চিন্তে বাড়ি নির্মাণের সুযোগ এবং দলীয় প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। মশা নিধন, গ্যাস, পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপের পাশাপাশি, তরুণ-যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং নারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী হাজী মোঃ ইবরাহীম এর নেতৃত্বে ডেমরা স্টাফ কোয়ার্টার হতে যাত্রাবাড়ী পর্যন্ত নির্বাচনী গণসংযোগ কর্মসূচি ‘পরিবর্তনযাত্রা’ অনুষ্ঠিত হয়। পরিবর্তনযাত্রায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন হাজী মোঃ ইবরাহীম।
আমরা ভোগ করতে নয়, বরং পরিবর্তনের জন্য এসেছি,” এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমার রাজনীতি আমাকে ইনসাফ, সমতা, ন্যায্যতা ও জবাবদিহিতার শিক্ষা দিয়েছে। জনতার সুখ-দুঃখ ও সংগ্রামে প্রাচীর হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমি নিজেকে আপনাদেরই একজন এবং সত্যিকারের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাই। আমি আহ্বান জানাই, সকলে একযোগে পরিবর্তনের আওয়াজ তুলুন, কারণ “আমরা জাগলেই সকাল হবে, আমরা সজাগ হলেই আঁধার রাত কেটে যাবে, ইনশাআল্লাহ।”
তিনি আরো বলেন, আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দুইবার নির্বাচিত হয়েছি, যেখানে প্রতিকূল পরিবেশেও জনগণ বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে। কাউন্সিলর থাকাকালীন আমি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সরকারি বরাদ্দের ব্যবহার নিশ্চিত করেছি এবং কোনো অবৈধ অর্থ গ্রহণ করিনি। আমার বিশ্বাস, নীতি-নৈতিকতা, জবাবদিহিতা ও সততার মাধ্যমেই সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়।
এসময় তিনি ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীবাসীকে সাথে নিয়ে একটি মডেল ও আধুনিক ঢাকা-৫ গড়তে টেকসই পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে এই অঞ্চলে অনেক জনপ্রতিনিধি থাকলেও তারা আমাদের ভাগ্যের প্রকৃত উন্নয়ন ও পরিবর্তন আনতে পারেনি। তাই এবার আমাদের শপথ নিতে হবে একটি টেকসই পরিবর্তনের। সেই লক্ষ্যেই আপনাদের সাথে নিয়ে আজকের পরিবর্তনযাত্রা শুরু হলো।
পরিবর্তনযাত্রায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি ও ঢাকা ৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, সমন্বয়ক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা উত্তর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হক, যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a