আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট: হাইড্রোলিক হর্নে ৩ চালককে জরিমানা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট: হাইড্রোলিক হর্নে ৩ চালককে জরিমানা


মোঃ রাফি হোসেন,
নওগাঁ জেলা  প্রতিনিধি,


শব্দদূষণ নিয়ন্ত্রণে নওগাঁয় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অননুমোদিত ও মানমাত্রার অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহার ও স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এ সময় মামলাগুলোর মাধ্যমে মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি পরিবহনগুলোতে স্থাপন করা হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে অননুমোদিত হাইড্রোলিক হর্নের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি নওগাঁর সড়কগুলোতে শব্দদূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আজ রোজ মঙ্গলবার ২৫/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a