আজঃ 25 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার নলডাঙ্গার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক সম্রাট মিঠুন গ্রেপ্তার আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ,আহত ১০ কুয়েত অপরাধ, মাদক পাচার, আন্তঃসীমান্ত জালিয়াতির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অভিযান স্বেচ্ছাসেবক মহানগরের সাখাওয়াত হোসেন রানা ও মমিনুর রহমানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার মূলহোতা চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম গাওছিয়া কমিটি কুয়েত কেন্দ্র শাখার উদ্যোগে খতমে গায়রভী শরীফ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নলডাঙ্গায় ডোবার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু বন্দর ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের মৌলিক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার ,বাসেত। গোলাম মাওলা রনীর নারায়ণগঞ্জ নিয়ে মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার তীব্র নিন্দা

মুনদিপুর গ্রামে ডাকাতদলের তাণ্ডব দুই জনকে কুপিয়ে জখম এলাকায় চরম আতঙ্ক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 মুনদিপুর গ্রামে ডাকাতদলের তাণ্ডব- দুই জনকে কুপিয়ে জখম, এলাকায় চরম আতঙ্ক

​নিজস্ব প্রতিবেদক,ইমন মিয়া  
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুনদিপুর ও রাউদগাঁও গ্রামে এক রাতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সশস্ত্র ডাকাতদল। সোমবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার এই দুটি গ্রামে ধারাবাহিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মুনদিপুর গ্রামের দুই সহোদর গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মুনদিপুর গ্রামে প্রথম হানা দেয় একদল মুখোশধারী ডাকাত। ডাকাতদলটি বাড়িতে প্রবেশের চেষ্টা করলে বাধা প্রদান করেন স্থানীয় অটোচালক বাচ্চু (৩৫) ও মোগল (৪০)। এসময় ডাকাতরা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

​আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতের স্বজনরা জানান, দুই জন  অবস্থা আশঙ্কাজনক এবং তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না তা নিয়ে পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে।

​এদিকে মুনদিপুর গ্রামে হামলা শেষ করে একই রাতে পার্শ্ববর্তী রাউদগাঁও গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। একই রাতে পর পর দুটি গ্রামে এমন দুধর্ষ হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

​এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে অবিলম্বে এই ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে। এলাকাবাসী বলেন, "আমরা এখন রাতে ঘুমাতে পারছি না। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পুলিশের নিয়মিত টহল বাড়ানো প্রয়োজন।"

​বিপদে পড়া এই দুই জনের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলাকাবাসী আরও বলেন, "মানুষ মানুষের জন্য—এই কঠিন সময়ে আমাদের সবার উচিত তাদের সহযোগিতা করা এবং তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা।

আজ রোজ বুধবার ১৩/৫/২৬ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a