আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫

নওগাঁর শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা, আধুনিক শিক্ষাব্যবস্থার ঘোষণা এমপি ধলুর

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো. রাফি হোসেন | নওগাঁ জেলা বিশেষ  প্রতিনিধি

নওগাঁর শিক্ষাব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি বলেছেন, মুখস্থ বিদ্যা কিংবা শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষার যুগ শেষ। বর্তমান সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা দক্ষতা, প্রযুক্তি ও সৃজনশীলতায় বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁর ঐতিহ্যবাহী প্যারীমোহন (পি.এম.) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ধলু বলেন, "শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই মুখস্থ বিদ্যা কিংবা সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষার দিন শেষ। আমরা শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক, প্রযুক্তি-নির্ভর এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে কাজ করছি।"
তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা দেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আপস করা হবে না। ২০২৬ সালের মধ্যেই নওগাঁর শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্ব
সংসদ সদস্য বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতের কর্মবাজারের জন্য প্রস্তুত করতে শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোডিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তৃতীয় একটি ভাষা শেখানোর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে।
প্রশ্নফাঁস, নকল ও সেশনজটের বিরুদ্ধে কঠোর অবস্থান
শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে এমপি ধলু বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকলের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হবে। পরীক্ষা কেন্দ্রে থাকবে কঠোর নজরদারি এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় সেশনজট দূর করতে চার বছরের কোর্স নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে গবেষণা, উদ্ভাবন এবং মেধাভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।

১ কোটি ৬৬ লাখ টাকায় নির্মিত হচ্ছে আধুনিক একাডেমিক ভবন
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে ৬ তলা ভিতবিশিষ্ট ২ তলা আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। বক্তব্য শেষে সংসদ সদস্য ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন যারা
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নওগাঁর প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা ও খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যের সহধর্মিণী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নওগাঁর শিক্ষার মানোন্নয়নে সরকার, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a