আজঃ 22 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় খালি শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫ নিহত ১ মানববন্ধন বিক্ষোভ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জয়নুল আবদীন ফারুক নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু সীমান্তে ঔষধ বিতরণেও অগ্রণী ভূমিকা রাখেন ৫৭ বিজিবি দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার বকশীগঞ্জে সাংবাদিক হিলারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুজব প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। আকবরশাহে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার আড়াইহাজারে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুলিশ সুপার কর্তৃক পুরস্কার পেলেন ওসি মনোয়ার জাহান সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, মদকে বিনামূল্যে চিকিৎসা রাজশাহী সীমান্তে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন রংপুরে ১১দলীয় ঐক্যের লংমার্চ রংপুরে হেযবুত তওহীদের চলমান চকার্যক্রম নিয়ে আলোচনা সভা

সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: ৯ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী 
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা সতীশ বাবু লেইনে অটোরিকশার এক যাত্রীকে ছুরির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে শনাক্ত করা মূল অভিযুক্ত মো. সাদ্দাম হোসেন (৪৩)কে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকার তালতল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের টিম-৩১ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর সকাল পৌনে ৭টার দিকে সতীশ বাবু লেইনে মুজিবুর রহমানের ভবনের সামনে একটি অটোরিকশার যাত্রীকে গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সাদ্দাম ও তার সহযোগীরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় বলে দাবি করেছে পুলিশ। তারা অবস্থান পরিবর্তন করছিলেন। পরে গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে সাদ্দামের অবস্থান শনাক্ত করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাদ্দাম ভিডিওতে সাদা টি-শার্ট পরা ব্যক্তি। তিনি একটি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এর আগেও ২০২৫ সালে নগরের টেরিবাজার এলাকায় একই ধরনের ঘটনায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশের দাবি, সাদ্দামের প্রকাশ্য কোনো জীবিকা নেই। তার সহযোগী মাইন উদ্দিন ওরফে বান্ডুকে সঙ্গে নিয়ে ছিনতাই করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

সিএমপি ডিবি জানিয়েছে, সাদ্দামের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সতীশ বাবু লেইনের ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a