আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে লিচুর বাজার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৌসুমের শেষ দিকে এসে জমে উঠেছে লিচুর বাজার। জেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী বিক্রয় কেন্দ্র গুলোতে এখন ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর উৎপাদন মোটামুটি ভালো হয়েছে। কিন্তু গাছে গাছে লক্ষ করে দেখা গেছেন এবছরে লিচু খুব ফলন কম হয়েছে। কারণ লিচু গাছে এবার নতুন পাতা বেরেগেছে তাই এবছরে লিচু কম ধরেছে। তাও শেষের দিকে লিচুর ব্যাপক চাহিদা দেখা দিচ্ছে লিচু একশ দাম ৩০০ শ টাকা আর বম্বে,কাঠালি দাম ৮০০ শ টাকা। কারণ এবছর কম ফলন হয়েছে।

বাজারে বোম্বাই, মাদ্রাজি, বেদানা ও চায়না-থ্রি জাতের লিচুর সরবরাহ বেড়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে লিচু কিনে নিয়ে যাচ্ছেন। এতে বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দেশের বিভিন্ন অঞ্চলেও বর্তমানে লিচুর বাজার জমে উঠেছে। 

লিচু চাষি বড় বাড়ির করিম জানান, মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি থাকলেও বর্তমানে সরবরাহ বাড়ায় দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। তবে শেষ সময়ে বিক্রি বাড়ায় তারা সন্তুষ্ট। অন্যদিকে ক্রেতারাও তুলনামূলক কম দামে ভালো মানের লিচু কিনতে পারছেন।

স্থানীয় রাস্থার পাশের ব্যবসায়ীরা বলেন, ঈদকে কেন্দ্র করে অনেক মানুষ বাড়ি ফিরছেন। ফলে লিচুর চাহিদাও বেড়েছে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বাজারে বেচাকেনা চলছে।

ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তর সুত্রে বলেন এবার আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমের বাকি সময়েও লিচুর ভালো বেচাকেনা হবে এবং চাষিরা লাভবান হবেন। কিন্তু এবছর গাছে নতুন পাতা আসায় লিচু কম ধরেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a