আজঃ 08 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাদ্রাসা বিভাগ পুনর্গঠন সম্পন্ন আলীকদমে মহাসমারোহে কঠিন চীবর দান, প্রধান অতিথি সঙ্ঘরাজ মহাথেরো কি হবে সাংবাদিক সেজে! চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা  প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে জাতীয় ও সমবায় দিবসের আনুষ্ঠানিকতা হিসেবে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার। এতে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং গ্রামীণ মিডিয়া মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরি হয়। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সমবায়ী, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর মাধ্যমে সমবায় কার্যক্রমে সংশ্লিষ্ট সমিতিগুলোর অবদানের স্বীকৃতি জানানো হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a