আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

পত্নীতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আনিমেষ কুমার মহন্ত: উপজেলা প্রতিনিধি (পত্নীতলা)

নওগাঁর পত্নীতলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নজিপুর সরদার পাড়া মোড়ে উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাগর হোসেন দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সামসুজ্জোহা খান জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি এবং পৌর শ্রমিকদলের সভাপতি মো. মাসুম রেজা।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।
পরে থানা মসজিদের পেশ ইমাম মো. ফজলুর রহমান দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a