আজঃ 11 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু জাতীয় পার্টির বিশেষ সভা অনুষ্ঠিত। সেতুর নির্মাণ জটিলতা ও হোল্ডিং ট্যাক্সে বৈষম্য দূরীকরণের দাবিতে নাসিককে বউফো’র স্মারকলিপি ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় ভূল্লীতে আসামি গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জমি নিয়ে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুরাইদ গাড়োবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক রাজপথে ছিলাম, তবুও মূল্যায়ন নেই’ তারেক রহমানের কাছে তৃণমূলের কথা বলতে চান গোলাম নবী অপেল শাহ আমানত সেতুতে ছিনতাই: অটোরিকশা ও ছোরা উদ্ধার, ৫ ছিনতাইকারী গ্রেপ্তার। চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর দুই সহযোগী গ্রেপ্তার চট্টগ্রামে এসএসসির ফলাফলে বড় পতন, মানবিকে পাস ৪০ শতাংশেরও কম উপজেলায় পাসের হারে প্রথম- নেপথ্যে নীরব এক সফল প্রয়াস নলডাঙ্গা থানার পাশে দুই দোকানে দুর্ধর্ষ চুরি ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আটক ভারপ্রাপ্ত ইউএনও অতিরিক্ত দায়িত্বে তেতুলিয়ায় সহকারী কমিশনার ভূমি এসএম আকাশ জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, লাইসেন্স নম্বর ০১ অবলিক ২০২৩ ,২০ ২৪ আলীকদমে পাসের হার ৫৬.৭৭%, শীর্ষে ক্যান্টনমেন্ট স্কুল,নীম্নে চৈক্ষং আদর্শ উচ্চ বিদ্যালয় নীলফামারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের

সন্তানের খুনিদের বিচার চাইলেন বাবা-মা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সন্তানের খুনিদের বিচার চাইলেন বাবা-মা
পটিয়ায় শিশু জায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জড়িত নিহা ৩ দিনের রিমান্ডে

মোঃসাকিলপটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত শিশু জায়হান হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা-মা ও স্বজনরা।
 
বৃহস্পতিবার বিকেল ৩টায় 
পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত মানববন্ধনে শিশু জায়হানের বাবা মো. শাহজাহান ও মা জোবাইদা বেগম তাদের একমাত্র সন্তান হত্যার বিচার দাবি করে বক্তব্য রাখেন। মানববন্ধনে পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রসঙ্গত, পটিয়া পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় শিশু জায়হান নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর বাড়ির পেছন থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জায়হানের প্রতিবেশী সাদিয়া সুলতানা নিহা, মো. সাইফুদ্দীন ও শাহনুর আক্তারকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিয়া সুলতানা নিহা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে জায়হানের মা জোবাইদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আর যেন কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। তাই আমার সন্তান জায়হান হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

বাবা মো. শাহজাহানের কণ্ঠেও ছিল একই দাবি। তিনি বলেন, “জায়হান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে তাদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ আহমদ, বিএনপি নেতা মফিজুর রহমান, নাজিম উদ্দীন, জমির উদ্দীন আজাদ এবং ছাত্রদল নেতা আলী হোসেন। বক্তারা বলেন, জায়হান হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া মানববন্ধনে গোবিন্দারখীল এলাকায় নিহত ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সহযোগিতা কামনা করা হয়।

এর আগে গোবিন্দারখীল এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে এসে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে শিশু জায়হান হত্যার বিচার দাবিতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন জায়হানের বাবা-মা ও স্থানীয় এলাকাবাসী। এ সময় ইউএনও তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে শিশু জায়হান হত্যাকাণ্ডে গ্রেপ্তার সাদিয়া সুলতানা নিহার ৩ দিনের এবং তার বাবা মো. সাইফুদ্দীন ও মা শাহনুর আক্তারের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হান্নানের আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
পটিয়া থানার তদন্ত কর্মকর্তা যুযুৎস যশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত নিহার ৩ দিনের এবং তার বাবা সাইফুদ্দীন ও মা শাহনুর আক্তারের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a