আজঃ 25 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা 

মোঃ আবদুল মোতালেব,
নোয়াখালী জেলা প্রতিনিধি,

নোয়াখালীর সেনবাগ পৌরসভা গেইট সংলগ্ন উত্তর সাহাপুর গ্রামের ফ্রান্স প্রবাসী ওমর ফারুকের বাড়ির সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬  বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
এতে নুরুল হক (চেয়ারম্যানের) দোকান নামে পরিচিত) ১ টি  কনফেকশনারি, ফারুক ইলেকট্রিক, শাহজাহানের ওষুধের দোকান, চৌধুরীর বাঙারী মালের গোডাউন সহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়  প্রত্যক্ষদর্শী ধারণা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার পবিত্র জুম্মার নামাজের দিন সকল দোকানদার দুপুরের পরে বাসায় ছিল, আগুন লাগার পর তা দ্রুত আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।

 এ সময় সেনবাগ উপজেলার ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন বাসিন্দা পাশের খাল থেকে ও বাসা বাড়ীর টিউবওয়েল থেকে বালতি দিয়ে পানি দিয়ে  আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। যে সময় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন ততক্ষণ সকল দোকান আগুনে পুড়ে ব্যবসায়ীদের জীবনের সকল সঞ্চয় আগুনে পুড়ে  শেষ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সেনবাগ পৌরসভার থানার মোড় এবং সুলতান প্লাজার সামনে রাস্তা ও ফুটপাত দখল করে এলোমেলো বিশৃংখল অবস্থায় অটোরিক্সা,অটোরগাড়ি, সিএনজি, জনসাধারণের ব্যবহারিত মোটরসাইকেল দিয়ে ও রাস্তায় ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসার কারণে অগ্নিকাণ্ডের প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের পাশাপাশি জানমাল রক্ষার্থে সেনবাগ থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 
গ্যাস সিলিন্ডারের দোকান ও দুটি গোডাউন থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ ঘটনায় সেনবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজ রোজ শনিবার ২৬ /৯/ ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a