আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল ও মিছিল!

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


বকশীগঞ্জ প্রতিনিধি  আলীমজনু বাবু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাতের সমর্থনে বকশীগঞ্জে বিশাল মিছিল করেছে উপজেলা যুবদল। মিছিল শুরুর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবদলের কার্যালয়ে দোয়া মাহফিল শেষে সেখান থেকেই যুবদলের গণমিছিলটি বের হয়। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় মিল্লাতের পক্ষে যুবদল লিফলেট ও প্লেকার্ড বিতরণ করে।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নেতা সোহেল রানা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, যুগ্ম সম্পাদক তৌহিদ মেহেদী, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি প্রমুখ।

যুবদল নেতাকর্মীরা বলেন,
“আমাদের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় নিশ্চিত করবো।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a