আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬

সমাজসেবা অধিদপ্তর নিয়ন্ত্রণে ফ্যাসিবাদের কালো হাত: বেপরোয়া সাজ্জাদুল ইসলাম

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

স্টাফ রিপোর্টার, রাসেল আলম

 বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের ১৬ বছরের নৈরাজ্যকর অপশাসন শেষ হলেও ফ্যাসিস্টের দোসর ও সুবিধাভোগীদের অনেকেই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী দুঃশাসনের সময় বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করে এখন তারা রং বদলে নিজেদের ফ্যাসিস্ট বিরোধী বলে প্রমান করতে ব্যস্ত। এমনটাই ঘটছে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের অগ্রপথিক সমাজসেবা অধিদপ্তরে। বিতর্ক সৃষ্টি হয়েছে অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদুল ইসলাম কে ঘিরে।

জানা যায়, এই কর্মকর্তা ২০০৯ থেকে ২৪ এর জুলাই-আগস্টের গণ অভ্যূত্থানের আগের দিন পর্যন্ত ছিলেন আওয়ামী সরকারের তল্পিবাহক। সমাজসেবা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গাজী নুরুল কবীরের অত্যন্ত আস্থাভাজন ও ঘরোয়া আড্ডার বিশ্বস্ত পার্টনার এই কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তিতে কাজ করেছেন। এরপর দীর্ঘসময় ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সদর কার্যালয়ের গবেষণা, মূল্যায়ন ও প্রকাশনা শাখার মতো গুরুত্বপূর্ণ শাখার উপপরিচালক। তৎকালীন মন্ত্রী/ প্রতিমন্ত্রী  ও উর্ধতন কতৃপক্ষের আশীর্বাদে বাগিয়ে নেন প্রকল্প পরিচালকের পদ। মন্ত্রীর সফরসঙ্গী হয়ে ভ্রমণ করেছেন ইউরোপের বিভিন্ন দেশে। 

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শেষ দিকে সমাজসেবা অফিসার্স ব্যাচ ২০০০ এর সভাপতি নির্বাচিত হয়ে আওয়ামী আনুগত্য প্রমাণ করতে তিনি নিজ উদ্যোগে পুরো কমিটি সহযোগে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গোপালগঞ্জের টুংগীপাড়ায় ছুটে যান এবং কমিটির পক্ষে অশ্রুসিক্ত চোখে শোক বইতে স্বাক্ষর করেন। সমাজকল্যাণ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠভাজন সাজ্জাদুল ইসলাম নিজের ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে তার তীব্র আওয়ামী লীগ প্রীতির প্রমাণ দিলেও বর্তমানে সময়ে নিজেকে জাহির করছেন বিগত ফ্যাসিবাদী সরকারের বিরোধী বলয়ের লোক হিসাবে।বর্তমানে তিনি সমাজসেবা অধিদপ্তরের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা। তিনি অধিদপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে থাকেন। এমনকি অধিদপ্তরের একটি নীতিনির্ধারণী শাখার উপপরিচালক কে প্রতিদিন সন্ধ্যায় তার রুমে গিয়ে পরামর্শ নিতে দেখা যায়। এছাড়া জুলাই অভ্যুত্থানের পরেও থেমে নেই তার আওয়ামী সংশ্লিষ্টতা। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর পিএস এবং এপিএসের সাথে তিনি নিজের অফিস কক্ষে গোপন মিটিং করেন বলে অভিযোগ আছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপপরিচালক এ ব্যাপারে বলেন, ৫ আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের গণদাবী উঠেছে সেখানে অধিদপ্তরে এ ধরনের লোকজনের আনাগোনা বিপজ্জনক ও দুশ্চিন্তার। 


ক্ষমতার পালাবদল হলেও পুরনো মুখগুলোই বারবার ক্ষমতার কেন্দ্রে থাকায় আওয়ামী লীগের আমলে প্রকৃত বঞ্চিত কর্মকর্তারা অবমূল্যায়িত হচ্ছেন বলে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিষয়টি নিয়ে জুলাই ঐক্যের সংগঠক ও জাগ্রত জুলাইয়ের সভাপতি বুরহান মাহমুদ জনকণ্ঠকে বলেন, দেড় বছরেও এই সরকার কোনো দৃশ্যমান সংস্কার করতে পারেনি। প্রতিটি দপ্তরে ঘাপটি মেরে আছে দোসররা। তারা সুযোগের অপেক্ষায় আছে। সমাজসেবার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন দোসরদের অবস্থান এই সেক্টরকে আরও বিপদে ফেলবে বলেই মনে করি। অভিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে সাজ্জাদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জনকণ্ঠকে বলেন, এ বিষয় আমার কোন মন্তব্য নেই। আমার বিষয়ে পুরো দেশের সমাজসেবা অধিদপ্তরের যে কোন কর্মকর্তার নিকট খোজ নিতে পারেন। যারা তথ্য দিয়েছে সম্পূর্ণ উদ্যেশ্য প্রাণোদিত হয়ে দিয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a