আজঃ 29 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নওগাঁয় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব বন্টন। টাঙ্গাইলের ও নরসিংদির দায়িত্বে ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান: জলঢাকায় খুটামারা রহমানীয়া উচ্চ বিদ্যালয়ে মনগড়া কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন নওগাঁয় পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই তার ও দেশীয় অস্ত্র সোনারগাঁও বাপার আহ্বায়ক নূর আলম, সদস্য সচিব মশিউর মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনায় ফেলতে গিয়ে হাতেনাতে আটক, ঘাটাইল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ভূরুঙ্গামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার থানচিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু লালমনিরহাটে সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির, চেয়ারম্যান সুমন চৌধুরী, একজন প্রতারক। বাট্টাজোর নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥

রূপসায় রেঞ্জ ডিআইজি রেজাউল হক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

রূপসায় রেঞ্জ ডিআইজি রেজাউল হক 
আঞ্জুমান মুফিদুল নামক প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে 

আল মাহমুদ প্রিন্স, খুলনা 

খুলনার রূপসায় আঞ্জুমান মুফিদুল ইসলামে কম্পিউটার প্রশিক্ষণ, ফিজিওথেরাপি সেবা কেন্দ্রের উদ্বোধন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ইলাইপুর গ্রামস্থ আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক (পিপিএম)। তিনি বলেন, আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে নারী শিক্ষার্থীদের নতুন-নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে দূর হবে বেকারত্ব। তিনি আরো বলেন, যারা এ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হবেন তাদের কর্মসংস্থান খুঁজে পেতে সহজ হবে। তিনি বলেন, ফিজিওথেরাপি সেবা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে বয়স্ক নারী-পুরুষেরা সেবা পাবেন। তিনি বলেন, নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি স্থাপন হওয়ায় প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করেন।     
অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব, আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা ম্যানেজিং কমিটির সদস্য এসএম হারুনার রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাঃ ফেরদৌসী বেগম। শুভেচ্ছা বক্তৃতা করেন সাবেক জেলা প্রশাসক আঞ্জুমানের যুগ্ম-পরিচালক আনিস মাহমুদ।
আঞ্জুমান মুফিদুল রূপসার যুগ্ম-আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সফিউল আলম সুজনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, আঞ্জুমান মুফিদুলের দাতা সদস্য প্রফেসর নার্গিস জাহান, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর। 
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রূপসা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, আঞ্জুমান মুফিদুলের উপ-পরিচালক (আইটি) মোঃ হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ সামছুজ্জামান, সদস্য সচিব আরিফুল ইসলাম রিপন, মিজানুর রহমান ডিকেন, কম্পিউটার প্রশিক্ষক মোঃ আশফাক, ফিজিওথেরাপিষ্ট গৌতম মন্ডল, ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, রূপসা কলেজ সহকারী অধ্যাপক এমদাদুল হক, প্রভাষক মোঃ রিপন আলী, ক্রীড়া শিক্ষক অনিরুদ্ধ কুমার বাহাদুর, যুবদল নেতা সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিটন, আসমান, সেলিম শেখ, হান্নান, রনি, বক্কার, বাবু, সালমান শেখ প্রমুখ। 
প্রধান অতিথি ১৫০ জন অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা এবং মরহুম এসএম দলিল উদ্দিন ও আসমাতুন্নেছা লক্ষ্মী বিবি’র জন্য দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা আয়ুব আলী।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a