আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাট্টাজোড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আদেল ইবনে আওয়ালের ব্যাপক গণসংযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 বকশীগঞ্জ, প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৩নং বাট্টাজোড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা আদেল ইবনে আওয়াল (আরমান) মঙ্গলবার (১৫ জুন) দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের হাসিনা গাজী বাজার, পানাতিয়া পাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মাওলানা আদেল ইবনে আওয়াল (আরমান) একজন শিক্ষাবিদ, সমাজসেবক ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ঐতিহ্যবাহী বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা জীবনে তিনি দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়ন করেছেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা স্থানীয় জনগণের কাছে তাঁকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জনগণ আমাকে সুযোগ দিলে বাট্টাজোড় ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তরিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার

স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, সততা, ন্যায়পরায়ণতা, সাহসিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে মাওলানা আদেল ইবনে আওয়াল (আরমান) এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় মুখ। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তিনি ইতোমধ্যে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষা, সামাজিক নেতৃত্ব এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি বাট্টাজোড় ইউনিয়নের নির্বাচনী অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তাঁর ধারাবাহিক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাট্টাজোড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আদেল ইবনে আওয়াল (আরমান)-এর এ গণসংযোগ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a