আজঃ 01 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। নজরুল বর্ষ উদযাপন: আলীকদমে শিক্ষার্থীদের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা উদ্ভোদন। বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৮ দোকান চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক ইয়াবার সঙ্গে রকেট সিগন্যাল-ফ্লেয়ার, সন্দ্বীপে গ্রেপ্তার ১ বকশীগঞ্জে সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার, চুলা ও সাউন্ডবক্স প্রদান পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা তমদ্দুন মজলিসশের প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্ততি সভা অনুষ্ঠিত। মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো'আ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজারে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত। রাজধানীতে স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: ৭ মামলার আসামি রিয়াজ প্রকাশ রিয়াদ গ্রেপ্তার। চকবাজারে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া কে বাউফল উপজেলার পক্ষ থেকে সংবধনা কুয়েতে পরম ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত। ঔষধ কান্ড ইস্যুতে ঘাটাইল উপজেলা হসপিটাল পরিদর্শনে ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মির্জা সুহেল গুপ্ত সংগঠনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান পটিয়ার সংসদ এনামের

বকশীগঞ্জে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জামায়াত প্রার্থী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-০১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

শনিবার দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী, বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. জিয়াউল হক জিয়া, বকশীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মকিত মাস্টার, ধানুয়া কামালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুলতান মাহমুদ, বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মো. সাইফুল ইসলাম, ঢাকাস্থ আদর্শিক বকশীগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রানা প্রমুখ নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে কয়েকটি স্থানে পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নাজমুল হক সাঈদী। তিনি বলেন,

“বাংলাদেশের মানুষ এখন ইসলামের শাসন চায়। আমি জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি— আপনারা গত ৫৪ বছর ধরে বিভিন্ন দলকে ভোট দিয়েছেন, কিন্তু দেশের প্রকৃত পরিবর্তন হয়নি। একবারের জন্য হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সুযোগ দিন। ইনশা আল্লাহ আমরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন করব, ইনসাফ প্রতিষ্ঠা করব।”

তিনি আরও বলেন,

“আমরা ক্ষমতায় গিয়ে শাসক হতে চাই না, জনগণের প্রকৃত সেবক হতে চাই। যদি আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হই, তবে আমাদের প্রত্যাখ্যান করুন। আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই, আর সেই কারণেই আমরা সফল হব ইনশা আল্লাহ।”

মাওলানা সাঈদী অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন,

“গত ১৭ বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, আজ তারা পালিয়ে বেড়াচ্ছে। এটা আমাদের জন্য বড় শিক্ষা। ভবিষ্যতে যারা অন্যায় ও দুর্নীতির পথ বেছে নেবে, তাদের পরিণতিও এমন হবে।”

এ সময় তিনি দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান এবং বলেন,

“জনগণই পরিবর্তনের শক্তি। আল্লাহর উপর ভরসা রেখে আমরা ইসলাম ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।”

গণসংযোগ শেষে স্থানীয় জনগণও এডভোকেট নাজমুল হক সাঈদীর প্রতি সমর্থন ও শুভকামনা জানান।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a