আজঃ 13 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম প্রতিনিধি,


চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়মনীতি তোয়াক্কা না করে ফার্মেসি পরিচালনার দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানার আওতায় এনেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৯ জুন) উপজেলার মিঠাছড়া বাজার ও মিরসরাই কলেজের রোড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন অমান্য করায় সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কিছু ফার্মেসিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চিকিৎসকদের জন্য বরাদ্দকৃত 'ফিজিশিয়ান স্যাম্পল' (ওষুধের নমুনা) বিক্রি করা হচ্ছিল। এছাড়া অনেকের কাছে ড্রাগ লাইসেন্স ছিল না এবং কেউ কেউ মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সাধারণ ক্রেতাদের কাছ থেকে ওষুধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা এবং দোকানে মেয়াদহীন ওষুধ মজুদের প্রমাণ পাওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানটির নেতৃত্ব দেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানে অপরাধের ধরন ও তীব্রতা বিবেচনা করে ৫টি ফার্মেসিকে ভিন্ন ভিন্ন অংকের জরিমানা করা হয়:--
হক ফার্মেসি: ১০,০০০ টাকা, হাবীব ফার্মেসি: ৫,০০০ টাকা, নুরজাহান ফার্মেসি: ৫,০০০ টাকা, ভূঁইয়া ফার্মেসি: ৫,০০০ টাকা, ফাল্গুনী ফার্মেসি: ২,০০০ টাকা।

গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান। ব্যবসায়ী ভাইদের ওষুধ সংক্রান্ত প্রচলিত আইন মেনে ব্যবসা করার অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম দেখা গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
— আলাউদ্দিন কাদের, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিরসরাই।

অভিযান চলাকালীন চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান এবং মো. ফজলুল হক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরসরাই থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আজ রোজ মঙ্গলবার ৯জুন ২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a