আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

নওগাঁর মহাদেবপুরে কাদামাটির কারণে বিআরটিসি বাস দুর্ঘটনা, আহত বহু যাত্রী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

**মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা বিশেষ  প্রতিনিধি।**

নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান মোড়ে সড়কে জমে থাকা কাদামাটির কারণে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টিতে মহিষবাথান মেইন সড়কের বিভিন্ন স্থানে কাদামাটি জমে সড়কটি অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। এ অবস্থায় মহিষবাথান মোড় অতিক্রম করার সময় বিআরটিসির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা বহু যাত্রী কমবেশি আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহিষবাথান এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহিষবাথান মেইন সড়কের বিভিন্ন স্থানে কাদামাটি জমে থাকায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি পরিষ্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়ন করা হোক।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a