আজঃ 10 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার উধাও, গ্রেপ্তার দুই বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

রূপসায় সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খুলনা প্রতিনিধি :
খুলনার রূপসায় সন্ত্রাসী হামলায় মোঃ সালভি (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার বিকালে নৈহাটী ইউনিয়নের গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ সুজা উদ্দিনের ছেলে মোঃ সালভি এ বছর এসএসসি পরীক্ষার্থী। সেলভি গত সোমবার ব্যবহারিক পরীক্ষা শেষে কাজদিয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নৈহাটী গোডাউন মোড় এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থী সালভিকে ইট দ্বারা মাথায় আঘাত ও লাঠিসোটা দিয়ে বেদম মারপিট করতে থাকে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবনতি হলে তাকে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সেলভির মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ২টায় তার শরীরে অস্ত্রপচার করা হবে। আহতের পিতা মোঃ সুজা উদ্দিন বলেন, তার ছেলে গত সোমবার এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় গোডাউন মোড়ে পৌঁছালে তার ছেলেকে পরিকল্পিতভাবে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করা হয়েছে। এছাড়া তার মাথার বামপাশে একাধিক স্থানে ইট দ্বারা আঘাত করা হয়েছে। বর্তমানে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রূপসা থানা অফিসার ইনচার্জ মীর আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তাং-৯.৬.২০২৬

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a