আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরন বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

বাংলাদেশ পুলিশের ‘সেবার ব্রতে চাকরি’ মূলমন্ত্রকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশের ব্যবস্থাপনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে আবেদনকারী ১,৬৫২ জন প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে ৬১৯ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

গত ২৭ জুন থেকে চট্টগ্রাম পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের কাগজপত্র যাচাইকরণ, শারীরিক মাপ এবং ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট (পিইটি) বা শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরু হয়। আজ মঙ্গলবার (৩০ জুন) তিন দিনের এই প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ হয়।

 
সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মাসুদ আলম বিপিএম।

প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন,

"কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত হবেন না। সম্পূর্ণ নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।"

তিনি আরও স্পষ্ট করে বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ একটি সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর। নিয়োগের প্রতিটি ধাপ সর্বোচ্চ স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে। এ সময় তিনি সকল প্রার্থীর আন্তরিক সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।


ক্যাডেট এএসআই নিয়োগের এই প্রাথমিক বাছাই কার্যক্রমে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মেডিকেল বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd) এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে পাঠানো এসএমএস (SMS) নিয়মিত অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a