আজঃ 02 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল গ্রেফতার। ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি: চারজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়, আহত ১২ পুলিশ সদস্য ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পদাঘাতের প্রতিবাদে- এবি ভি পি'র বিক্ষোভ পদযাত্রা। নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার

আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
জেলা প্রতিনিধি নোয়াখালী :--

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে তদবিরকারী নেতাদের নাম সংগ্রহ করে জেলা ও কেন্দ্রে পাঠানো হবে। তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 
পোস্টে জয়নুল আবদিন ফারুক বলেন, “অত্যন্ত পরিতাপ বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষী নেতৃত্ব ও বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ১৬ বছরের সকল যন্ত্রণা সহ্য করে যে ব্যক্তিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিগত সাত মাসে দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পন্থায় পরিচালিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষকে সেবা দেবার চেষ্টা করছেন।”

তিনি আরও বলেন, “তখনই আমাদের বিশেষ করে আমার এলাকার কিছু কিছু লোক কিছু কিছু নেতা যখন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও সন্ত্রাসী কাজে লিপ্ত লোকদেরকে গ্রেফতার করা হচ্ছে ও আইনের আওতায় আনা হচ্ছে তখনই শুরু করেন এদেরকে মুক্ত করার জন্য তদবির।”

এমপি ফারুক বলেন, “আমি বিশেষভাবে অনুরোধ জানাবো আইন নিজস্ব গতিতে চলবে এবং পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমি অনুরোধ জানাবো কেউ যেন এই সকল সন্ত্রাসীদের পক্ষে তদবির না করেন। তদবির কারক এই সকল নেতাদেরকে নাম সংগ্রহ করে জেলা এবং কেন্দ্রে পাঠানো হবে এবং দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সবশেষে তিনি বলেন, “আসুন সবাই মিলে সরকারকে আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য সহায়তা করি।”

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a