আজঃ 26 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁর নুনিয়াপট্টি কলোনিতে ডিবির অভিযান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁর নুনিয়াপট্টি কলোনিতে ডিবির অভিযান: অনলাইন জুয়ায় জড়িত ২ ও মাদক সংশ্লিষ্ট ৩ জন গ্রেপ্তার

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ শহরের নুনিয়াপট্টি (সুইপার কলোনি) এলাকায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুইজন এবং মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল সুইপার কলোনির ভিতরের মূল গেটসংলগ্ন ফাঁকা জায়গায় পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বাপ্পি হোসেন (৩০), পিতা নুরুল ইসলাম, সাং—হাট নওগাঁ পাটালীর মোড় এবং রাসেল সাম্ভির তপু (৩০), পিতা—রাজ্জাক, সাং—দক্ষিণ হাট নওগাঁ, উভয়ই নওগাঁ সদর থানা ও জেলার বাসিন্দা।
অভিযানকালে বাপ্পি হোসেনের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার babu88.gold ও baji999.in নামের সাইটের তথ্য পাওয়া যায়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ওই দুটি সাইটে গত এক সপ্তাহে প্রায় ৪৪ হাজার ৮০০ টাকার অনলাইন জুয়া লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, রাসেল সাম্ভির তপুর ব্যবহৃত স্মার্টফোনেও একই ধরনের অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। তার মোবাইলে প্রায় ১৭ হাজার ৪০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।
মাদকবিরোধী অভিযানেও তিনজন আটক
একই রাতে সুইপার কলোনির ভেতরে সনু বাশফোরের ঘরে অভিযান পরিচালনা করে মাদক সেবনের সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—সনু বাশফোর, পিতা—সিকুয়া বাশফোর; সম্রাট (২৯), পিতা—খোকা, সাং—স্বীকারপুর, নওগাঁ এবং মানিক (২৬), পিতা—ধলু হোসেন, সাং—খাস নওগাঁ মৃধাপাড়া, নওগাঁ।
পুলিশের দাবি, অভিযানকালে তাদের মাদক সেবনের সরঞ্জামাদিসহ মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না: পুলিশ সুপার
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই সেখানে মাদকের আস্তানা গড়ে উঠতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব অপরাধ নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের পুলিশকে তথ্য দিয়ে ও সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a