নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আসাদুজ্জামান গনী, বিভিএম, পিভিএমএস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং প্যারেড শেষে তিনি ক্লাবটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাশিপুর ইউনিয়নে আনসার ও ভিডিপির সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, সঞ্জীবনী প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়ে তাঁকে অবহিত করা হয়।
এ সময় কাশিপুর ইউনিয়ন দলনেতা মোঃ তাওলাদ হোসেন ইউনিয়ন পর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়নাধীন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সংশ্লিষ্টদের মতে, ঊর্ধ্বতন কর্মকর্তার এ ধরনের পরিদর্শন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সদস্যদের উৎসাহ বৃদ্ধি এবং জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখতে পারে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দিন, সদর থানা কর্মকর্তা আজিজুল হাকিম, কাশিপুর ইউনিয়ন দলনেতা মোঃ তাওলাদ হোসেন এবং ভিডিপি সদস্য রাকিব হাসান।
এ জাতীয় আরো খবর...