আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

টেকনাফ-কক্সবাজারে গাছ ফেলে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট একজন গুলিবিদ্ধ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

টেকনাফ-কক্সবাজারে গাছ ফেলে ডাকাতি, বিকাশের ৬০ লাখ টাকা লুট একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিনিধি,


কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল ডাকাত সড়কে পেরেক লাগানো গাছ ফেলে যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতি করেছে। 

ওই সময় ডাকাত দলের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদল ডাকাতির শিকার বিকাশ কর্মীদের কাছ থেকে ৬০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। 

রোববার (০২ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোঃ আরমান (২৪) গুলিবিদ্ধ। এছাড়াও আহত হয়েছেন সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সকলেরই বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়। 

স্থানীয় সুত্র জানিয়েছেন, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে ১৪নং ব্রীজ এলাকায় পৌছলে ডাকাতদল অস্ত্রের মুখে বাসটির গতিরোধ করে।

 ওই বাসে বিকাশ কোম্পানির তিনজন বিক্রয় প্রতিনিধি (এসআর) হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে এজেন্টের কাছে টাকা নিয়ে যাচ্ছিলেন। তারা জানিয়েছেন, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন। 

স্থানীয়দের মতে, ওই সময় রোহিঙ্গা ও স্থানীয় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়। 

লোকজন বলছেন, এখনই সমস্ত প্রশাসন দ্রুত যৌথ অভিযান পরিচালনা করলে ডাকাতদের আটক ও লুট করা টাকা উদ্ধার করতে পারবে।

এদিকে দিনদুপুরে মহাসড়কে এমন ডাকাতির ঘটনা জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a