আজঃ 07 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে বিয়ের আশা দিয়ে আজই বিদায় ভূরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের কৃষকদের রাস্তা অবরোধ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনায় মানুষের ঢল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ শহীদ হন সেপ্টেম্বরে১৯৭১ সালে বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৬ মাসের জেল নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার ১ সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার পটিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে জরিমানা বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সোবহানীয়া মাদ্রাসায় প্রবাসীর ১২ টেবিল উপহার, উন্নয়নে বিএনপি নেতার ৫ হাজার টাকা অনুদান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও রত্না আমিন হাওলাদার নওগাঁয় পুলিশ লাইন্সে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি তারেক রহমানের সরকার শিক্ষা মন্ত্রনালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন নলডাঙ্গায় হুইপ দুলু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৫৩ জন মৌসুমির মৃত্যুতে নতুন সূত্র, সিসিটিভিতে ঘর থেকে বের হতে দেখা গেল যুবককে নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা। নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আমলে নেননি এস,আই, জাকির হোসেন। ভুয়া পুলিশ ও সোর্স ‘আতুর মাসুদ’ চক্রের খপ্পরে বন্দরবাসী: হয়রানি, ব্ল্যাকমেইল ও ছিনতাইয়ের অভিযোগ

পুলিশের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ জমালপুর প্রতিনিধি: আলীমজনু (বাবু)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে পুলিশের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও জুয়ার মতো অপরাধ বন্ধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের আস্থা অর্জনে ইতিবাচক পরিবর্তন এসেছে।
আলোচনা সভায় উপস্থিত এলাকাবাসী বিভিন্ন সামাজিক সমস্যা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক প্রফেসর বজলুর রশিদ, বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মুরাদ হোসেন, সাবেক মেম্বার আব্দুর রহিম সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ৩ নংওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a