আজঃ 05 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

পারভেজ বাঙালী,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম বায়েজীদ বোস্তামী থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেলসহ হায়দার আলী ওরফে জনি (২৮) নামের এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে,গতকাল শুক্রবার (০৩ জুলাই) রাত সোয়া নয়টার দিকে আমিন জুট মিলস বাজার সংলগ্ন রহমত আলীর কলোনীর সামনের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে বায়েজিদ বোস্তামী থানার এসআই (নিঃ) মোহাম্মদ বেলাল সংগীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার ডিউটি করছিলেন। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আমিন জুট মিল কাঁচাবাজার এলাকা থেকে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে অবৈধ অস্ত্রসহ শহীদ মিনারের দিকে আসছেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ টিম তাৎক্ষণিকভাবে আমিন জুট মিলস বাজার সংলগ্ন রেললাইনের পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। রাত ৯:১৫ মিনিটের দিকে কাঁচাবাজারের দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস ৪ভি (TVS 4V) মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইন (The Arms Act, 1878) এর 19A ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ০৯, তারিখ: ০৪/০৭/২০২৬ইং)।
আটককৃত ব্যক্তির নাম হায়দার আলী ওরফে জনি (২৮)। তিনি বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মৃধাপাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ব্যাপক জেরার মুখে জনি তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরের পেছন থেকে একটি খয়েরী ও কালো রঙের দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত এলজি এবং জিন্স প্যান্টের পকেট থেকে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে অপরাধে ব্যবহৃত তার মোটরসাইকেলটি (চট্টমেট্রো-ল-১৭-০৩৭১) জব্দ করে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গ্রেফতারকৃত জনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি সংগ্রহ করে সে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

উল্লেখ্য, গ্রেফতারকৃত হায়দার আলী ওরফে জনির বিরুদ্ধে এর আগেও বায়েজিদ বোস্তামী থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

আজ রোজ শনিবার ৪-জুলাই ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a