আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক

হাছনা মার্কেট থেকে চারিয়াবাইদ পাগলার মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ মতিউর রহমান
ঘাটাইল উপজেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের হাছনা মার্কেট থেকে ভায়া চারিয়াবাইদ হয়ে পাগলার মোড় পর্যন্ত সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও সড়কটি সংস্কার বা পাকাকরণের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, এই সড়কটি সংস্কার করা হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তারা রাস্তার উন্নয়নের প্রত্যাশায় রয়েছেন। তবে বারবার আশ্বাস পেলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা যায়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a