আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ছাতারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার চিত্র: ছাত্র কম, দায়িত্ববোধও কি কমে গেছে?

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস
জেলা প্রতিনিধি, নওগাঁ

রানীনগর উপজেলার ছাতারদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্রমেই বাড়ছে ক্ষোভ। বিদ্যালয়ের ৬টি শ্রেণিতে মোট শিক্ষার্থী মাত্র ১৯ জন হলেও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা রয়েছে ৫ জন। সংখ্যাগতভাবে শিক্ষক সংকট না থাকলেও পাঠদানে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগে প্রশ্ন উঠেছে শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে।

সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা পেরিয়ে গেলেও পাঠদান কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি ছিল না। শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি থাকলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সময়মতো পাঠদান না হওয়ায় কোমলমতি শিশুদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।
স্থানীয়দের ভাষ্য, “শিক্ষক থাকার পরও যদি নিয়মিত পাঠদান নিশ্চিত না হয়, তবে শিক্ষার উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়ে।” তাদের অভিযোগ—বিদ্যালয়ে শৃঙ্খলার ঘাটতি দিনদিন প্রকট হচ্ছে, অথচ কার্যকর নজরদারি নেই।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে স্পষ্ট বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে স্থানীয়রা দাবি করেছেন। এতে পরিস্থিতি আরও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক নিয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সময়মতো উপস্থিতি, দায়বদ্ধতা ও কার্যকর পাঠদান নিশ্চিত করা। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
এখন প্রশ্ন উঠেছে—সরকারি বেতনভোগী শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব পালনে এমন শৈথিল্য কেন? শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে? শিশুদের শিক্ষার ভবিষ্যৎ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a