আজঃ 15 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী। বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি

রেজু শেখকে মন্ত্রী হিসেবে দেখতে চায় রানীনগর আত্রাইয়ের সর্বস্তরের জনগণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সাংবাদিক তালিকা জাতীয় আন্তর্জাতিক রাজধানী অর্থনীতি  সারাদে প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৯ বিকাল প্রতিবেদক : নিউজ ডেস্ক
 Print রেজু শেখকে মন্ত্রী হিসেবে দেখতে চায় রানীনগর আত্রাইয়ের সর্বস্তরের জনগণ
   

দেবাশিষ কুমার দাস
জেলা প্রতিনিধি, নওগাঁ

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে পরিচিত নওগাঁ–৬ (রাণীনগর–আত্রাই) আসনে এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে স্থানীয় জনমত। তৃণমূল নেতা–কর্মী ও সাধারণ মানুষের বড় একটি অংশ দাবি তুলেছেন, সদ্য নির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক।

ছাত্ররাজনীতি থেকে রাজনৈতিক পথচলা শুরু করা শেখ রেজাউল ইসলাম স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সূত্র বলছে, কঠিন রাজনৈতিক সময় ও নানা সংকটের মধ্যে নেতৃত্ব দিয়ে তিনি নওগাঁ–৬ এলাকায় সংগঠনের ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সহজ-সরল জীবনযাপন, কর্মীবান্ধব মনোভাব এবং দুর্যোগকালীন মানবিক সহায়তার কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগে সহায়তা কার্যক্রম পরিচালনা করায় তার প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে বলে মত দেন অনেকেই।
রাণীনগর ও আত্রাইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে একটি প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে— তাদের দাবি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবার তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তাদের মতে, নদী-বিলবেষ্টিত এই পিছিয়ে থাকা অঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পেলে এলাকার অবকাঠামো ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, “এই জনপদের উন্নয়নে শেখ রেজাউল ইসলাম রেজু মন্ত্রিত্ব পেলে জনগণ সরাসরি উপকৃত হবে।” একই মত দিয়ে তৃণমূল নেতা আব্দুল জলিল চকলেট বলেন, “দুঃসময়ে তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, তাই নেতা-কর্মীদের মধ্যে তার প্রতি আস্থা দৃঢ়।”
রাণীনগর উপজেলা বিএনপির নেতারাও জানান, দলীয় ঐক্য ধরে রাখায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং স্থানীয়ভাবে মন্ত্রিত্বের দাবি এখন গণদাবিতে রূপ নিচ্ছে।
এ বিষয়ে শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, “দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ থেকেই রাজনীতি করি। দল ও জনগণ যে দায়িত্ব দেবে, নিয়ম মেনে তা পালন করতে চাই।” তিনি জানান, জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নই তার রাজনৈতিক অঙ্গীকার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নেতৃত্বের প্রতি তৃণমূলের এমন প্রকাশ্য সমর্থন ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a