আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ প্রতিনিধি: আলীমজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বাস মালিক সমিতি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা থেকে অসংখ্য মানুষ বকশীগঞ্জে আসেন। ভোটদান শেষে কর্মস্থলে ফেরার সময় কিছু অসাধু বাস ব্যবসায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেন। ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তার ছোট ভাই, শ্রমিক লীগের সভাপতি—কথিত ‘কাইয়ুম সিন্ডিকেট’—সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। তিনি বলেন, “আমি এই অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করায় একটি কুচক্রী মহল ক্ষুব্ধ হয়েছে। তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।”
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে বিপ্লব বলেন, তার বাবা মরহুম আব্দুর রশিদ ভুলু সওদাগর বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি নিজেও উপজেলা যুবদলের সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন বলে দাবি করেন। এ প্রেক্ষাপটে তাকে ‘ফ্যাসিস্ট’ বা ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যা দেওয়াকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আমি যতদিন মালিক সমিতির দায়িত্বে আছি, বকশীগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি বা যাত্রী হয়রানি হতে দেব না।”

সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, যাত্রীদের স্বার্থ রক্ষায় কাজ করতে গিয়ে কোনো সৎ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হন, সেদিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন। অপপ্রচার মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন তারা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a