আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার -

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী।

 রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ-এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখ হতে বিকাল ০৪:১০ টায় দুইজন মাদক ব্যবসায়ীকে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও এ্যাডমিন) মোঃ শরিফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এটিএম মাইনুল ইসলাম এর তত্ত্বাবধানে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ৪ কেজি গাঁজা সহ ২ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
তথ্য সুত্রে জানা যায়, উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ আলাউদ্দিন পেয়াদা (৪০), ২। মোঃ আফসার আলী (৩৫)। মোঃ আলাউদ্দিন পেয়াদা রাজশাহী জেলার বাগমারা থানাধীন তাহেরপুর হরিফলা গ্রামের মোঃ সনাতন পেয়াদার পুত্র এবং ২.মোঃ আফসার আলী একই জেলার দুর্গাপুর থানাধীন পাড় চৌপুকুরিয়া গ্রামের মৃত ছামসুল হকের পুত্র।
তথ্য সুত্রে জানা যায়,রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল ০৩.৩০ টায় দূর্গাপুর থানাধীন সিংগা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুর্গাপুর থানাধীন চৌপুকুরিয়া গ্রামস্থ জনৈক আব্দুস সামাদ এর পানের বরজের সামনের পাকা রাস্তার সম্মুখে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
আসামীগন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪.১০ টায় অভিযুক্ত মোঃ আলাউদ্দিন পেয়াদার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাদের উভয়কে গ্রেফতার করেছে।
তথ্য সুত্রে আরো জানা যায়,গাঁজা উদ্ধারের  ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তথ্য প্রেরক,
মোঃ শরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)রাজশাহী জেলা

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a