আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

নির্বাচনে জনগণ চাঁদাবাজদের লালকার্ড দেখাতে প্রস্তুতি নিচ্ছে- এবিএম সিরাজুল মামুন।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বার্তাপ্রেরক, রিমা,নারায়ণগঞ্জ প্রতিনিধি।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত ও এনসিপি সহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন, সাধারণ মানুষ এবার ব্যালটের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালকার্ড দেখিয়ে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মাটি আর কোনো দখলবাজ বা চাঁদাবাজের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে।

সিরাজুল মামুন দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, সাধারণ ভোটাররা দীর্ঘদিনের শোষণ থেকে মুক্তি চায়। নির্বাচনের দিন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে চাঁদাবাজ, সন্ত্রাসী সহ সব অপশক্তিকে ‘লাল কার্ড’ দেখিয়ে মাঠ থেকে বিদায় করবে। 
 
সমাজ সংস্কারে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এবং আসন্ন নির্বাচনে চাঁদাবাজমুক্ত শহর গড়তে তাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সিরাজুল মামুন বলেন, "ইসলামে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব কেবল পুরুষের নয়, বরং নারী-পুরুষ উভয়ের ওপর সমানভাবে অর্পিত হয়েছে।" নারীরা সচেতন হলে সমাজ থেকে অন্যায় দূর করা সহজ হয়। 

তিনি নারীদেরকে সবার আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিকে ইসলামের এই সুমহান বার্তা পৌঁছে দিতে এবং একটি শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে সৎ প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান।

২৪ জানুয়ারি ২০২৬, শনিবার বিকাল তিনটায় ঘাড়মোড়া হাজী নাসিরুদ্দিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জামায়াতের মহানগর জয়েন্ট সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, প্রমুখ৷ 



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a