আজঃ 14 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের লড়াই ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা ও ইনসাফ কায়েমের জন্য

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ

আমাদের লড়াই ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা ও ইনসাফ কায়েমের জন্য

মোহাম্মদ নাজির খান, 
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

​
১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক দল খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এবিএম সিরাজুল মামুন (দেওয়াল ঘড়ি মার্কা) বলেন, আমাদের লড়াই কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবা ও ইনসাফ কায়েমের জন্য। তাই প্রচারণার প্রতিটি মুহূর্তে আমাদের নৈতিকতা ও আদর্শের পরিচয় দিতে হবে। ১১ দলীয় জোটের প্রতিটি শরিক দলের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করতে হবে যেন আমাদের ঐক্য জনগণের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। 

তিনি বলেন- প্রতিটি ভোটারের ঘরে ঘরে যেতে হবে। তাদের সুখ-দুঃখের কথা শুনতে হবে। মনে রাখবেন, মানুষের ভালোবাসা জয় করাই আমাদের প্রথম লক্ষ্য। প্রচারণার সময় কারোর সাথে রুঢ় আচরণ করা যাবে না। ধৈর্য, নম্রতা এবং ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আমাদের আদর্শ যেন আমাদের কথা ও কাজে ফুটে ওঠে।
​
তিনি আরও বলেন, "দেওয়াল ঘড়ি মার্কা" শান্তি ও পরিবর্তনের প্রতীক। এই বার্তাটি নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থেকে মানুষের দ্বারে দ্বারে যেতে পারি, তবে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।

৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর থানা শাখার দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক শরীফ মিয়াজী, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু ও বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
​

আজ ৩০ নভেম্বর ২০২৫ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a