আজঃ 11 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযানে ১০ মামলার আসামি ভুয়া ডিবি ‘সুমন’ গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪।

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা বিশেষ  প্রতিনিধি

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী, ছিনতাইকারী ও ভুয়া ডিবি পরিচয়দানকারী সুমনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি ও মাদকসহ প্রায় ১০টি মামলা রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ তারিখে এক ব্যবসায়ী বলিহার বাজারে তার ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে দুবলহাটি বাজারে অবস্থিত তার ভাগনের হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা হন। পথে ইন্টিতলা মোড় অতিক্রম করার প্রায় ২০০ গজ পর মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুরো ঘটনাটি অবহিত করেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং তদন্ত ও আসামি গ্রেফতারের জন্য বিষয়টি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ চৌকস দল তথ্য-প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে অভিযানের মাধ্যমে চক্রটির মূল হোতা এবং ভুয়া ডিবি পরিচয়দানকারী সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সুমন এলাকায় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি নিজেকে ‘ডিবি সুমন’ পরিচয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতেন। এমনকি তিনি দাবি করতেন, একসময় একজন ডিবি পুলিশ সদস্যকে মারধর করার কারণে তার নাম ‘ডিবি সুমন’ হয়েছে। এ ধরনের সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গল্প ছড়িয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেন।
গ্রেফতারের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, ছিনতাইকারী ও অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a