আজঃ 27 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

সাতকানিয়ায় বন্যার্তদের সরকারি চাল চুরির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার্ত ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণের চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। ত্রাণ চুরি করে দোকানে লুকিয়ে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই জনপ্রতিনিধির নাম মো. জাকারিয়া। তিনি সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আত্মসাৎ করা সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে স্থানীয় একটি বাজারের ‘মায়ের দোয়া ডেকোরেটরস’ নামের একটি দোকানে মজুত করে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন নিজেই ওই দোকানে অভিযান চালান।

অভিযানকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোকানটির দায়িত্বে থাকা মো. সিরাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, মেম্বার জাকারিয়াই তাঁর দোকানে এই ২০ বস্তা চাল এনে রেখেছিলেন।

ভিডিওতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিনকে বলতে শোনা যায়—

"আমরা যখন বুকসমান পানিতে নেমে জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল বাঁচানোর চেষ্টা করছি, তখন এরা সরকারি চাল চুরি করে বিক্রি করে দিচ্ছে! জাকারিয়া মেম্বার মোট ১ টন (৩৩ বস্তা) চাল বরাদ্দ নিয়েছিলেন। এর মধ্যে ২০ বস্তা এই দোকানে লুকিয়ে রাখা হয়েছে, আর বাকি ১৩ বস্তা ইতিমধ্যেই সে বিক্রি করে দিয়েছে।"


বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওতে স্থানীয় এক বাসিন্দাকে আক্ষেপ করে বলতে শোনা যায়, "চারিদিকে এত পানি, অথচ আমরা কোনো সাহায্য পেলাম না। বন্যা শুরু হওয়ার পর থেকে জাকারিয়া মেম্বার আমাদের এলাকার কাউকে একটা দানাও দেয়নি।"

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন জানান, পরিষদে চালের হিসাব মেলাতে গিয়ে তিনি জানতে পারেন যে জাকারিয়া মেম্বার ১ টন চাল উত্তোলন করলেও তা দুর্গত মানুষের মাঝে বিতরণ না করে পুরোটাই আত্মসাৎ করেছেন।

তবে এই চাঞ্চল্যকর চুরির ঘটনার বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জাকারিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a