02 March 2026 | বঙ্গাব্দ | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রূপসায় গুপিয়ার খালের গই ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কেসিসি’র প্রশাসক মঞ্জুকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫০ গ্রাম হিরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত সর্বোচ্চ নেতার পুত্র মোজতবা খামেনিকে মনোনীত করা হয়েছে নলডাঙ্গায় এমপি দুলুর ভগ্নিপতির মাগফেরাত কামনা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মন্ত্রীত্বের দাবিতে চেয়ারম্যান মতি এনায়েতনগর ইউনিয়ন খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত। নওগাঁর বদলগাছীতে ৮০ পিচ ইয়াবা সহ ১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পত্নীতলায় মদ্যপ স্বামীর ধাক্কায় স্ত্রীর মৃত্যু: ঘাতক স্বামী আটক। কলাগাছিয়া ইউনিয়ন মজলিস নেতৃবৃন্দের সাথে সিরাজুল মামুনের মতবিনিময়। নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। মহানগরের যুবদলের সদস্য সচিব, দ্বিতীয় সন্তানের পিতা হলেন, মোঃ সাহেদ আহমেদ। ২১নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি’র উদ্যোগে বড় বাজার মাছুয়া চান্নি মসজিদে দোয়া নারায়ণগঞ্জের সরদার পাড়া, তল্লা রেললাইন মাদক ব্যবসায়ীর তৎপরতা। স্বেচ্ছাসেবক দল মহানগর নবনির্বাচিত প্রশাসক সাখাওয়াত হোসেন খান কে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত নওগাঁ শহরে ভয় দেখিয়ে টাকা আদায়কারী দুই ছিনতাই কারীকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ ২৫ টাকায় ৫ কেজি আলু, হিসাব মেলাতে হিমশিম কৃষক নাটোর মাছ ও সবজি পাইকারি বাজারের হালচাল জাকির খানের উদ্যোগে, নারায়ণগঞ্জের বাসীদের জন্য ফ্রি ট্রলারের ব্যবস্থা করেছেন।

আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমান এর যোগদান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী।

৩০ নভেম্বর ২০২৫ ইং তারিখ রোজ রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমান  দায়িত্ব গ্রহণ করেছেন।
তথ্য সুত্রে জানা যায়,ইতোপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্বরত ছিলেন। 
ড. মো: জিল্‌লুর রহমান ১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Public Administration থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
 অতি সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে PhD. ডিগ্রি অর্জন করেন।
 তার গবেষণার শিরোনাম ছিল: "POLICING AND PROTECTION OF ROHINGYAS IN COX'S BAZAR CAMPS: EXPLORING SECURITY CHALLENGES AND EFFECTIVE POLICING."
নব যোগদানকৃত আরএমপি পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি জাতিসংঘের সুদান মিশন (UNMISS) এ পার্সোনেল অফিসার, লজিস্টিক অফিসার এবং Station Commander হিসেবে কর্মরত থাকা কালীন সময়ে তিনি নিরাপত্তা পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি United Nations Hybrid Mission In Darfur (UNAMID) এ Station Commander হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিশেষভাবে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ে গবেষণা করে পূর্ব প্রস্তুতি ও পূর্ব সতর্কতামূলক তথ্য সংগ্রহ করেন। নিরাপত্তা হুমকি ও ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করেন। এছাড়াও, তিনি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি এবং সহকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য উপযোগী পরিকল্পনা প্রণয়ন করেন। তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গা হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন যার মধ্যে রয়েছে- জাতিসংঘের বিভিন্ন সংস্থা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্র ইত্যাদি। তিনি ২০০৯ সালে Un Peace-Keeping Mission UNMISS (SUDAN) থেকে এবং ২০১৩ সালে UNAMID (DARFUR) থেকে United Nations Medal দ্বারা সম্মানিত হন।
তিনি বিভিন্ন প্রফেশনাল নেটওয়ার্ক এবং সংগঠনে সক্রিয়, যেমন:
 Member of the Public Administration Alumni Association
 Member of the Bangladesh Civil Service Association (18th Batch).
 Member of the Bangladesh Civil service (Police) Association etc.
তিনি তার সুদীর্ঘ কর্মজীবনে SSF (স্পেশাল সিকিউরিটি ফোর্স), ট্যুরিস্ট পুলিশ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), RAB, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), DMPসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
নবাগত পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা তার অঙ্গীকার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
তথ্য নিশ্চিত করেছেন, জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া (চলতি দায়িত্ব)।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a