আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

নতুন ভোটার নিবন্ধনে এসএসসি বা সমমানের শিক্ষাগত সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি : ঢাকা

নতুন ভোটার নিবন্ধনে এসএসসি বা সমমানের শিক্ষাগত সনদ জমা দেওয়ার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জন্মতারিখের ভুল বা জটিলতা কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, এখন থেকে যারা শিক্ষিত, তাদের ক্ষেত্রে ভোটার হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার সনদ—বিশেষ করে এসএসসি সার্টিফিকেট—স্ক্যান করে ডাটাবেজে সংযুক্ত করা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আবেদনকারী শিক্ষিত হলেও সেই তথ্য গোপন করেন বা সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় সনদ সংযুক্ত করা হয় না। ফলে পরবর্তীতে এনআইডির তথ্য সংশোধনের সময় সঠিক তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়ে।
এই সমস্যাগুলো এড়াতে নিবন্ধনের সময় থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার নির্দেশনা জোরদার করা হয়েছে। ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটার নিবন্ধনের সময় ফরম-২, ফরম-৩, (প্রযোজ্য ক্ষেত্রে) বিশেষ তথ্য ফরম, জন্মনিবন্ধন সনদ, এসএসসি বা সমমানের সনদ, পাসপোর্ট (যদি থাকে) এবং আবেদনকারীর স্বাক্ষরযুক্ত প্রুফ কপি জমা দিতে হবে।

বিশেষ করে জন্মতারিখ যাচাই ও ভবিষ্যতে তথ্য সংশোধন প্রক্রিয়া সহজ করতে এসব নথির গুরুত্ব অত্যন্ত বেশি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a