আজঃ 29 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি হাটহাজারীতে বিদেশি পিস্তল-শটগানসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় সাবেক স্ত্রীর অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

গাইবান্ধায় সাবেক স্ত্রীর অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে সাবেক স্ত্রীর করা গুরুতর অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সাবেক স্ত্রী শাহানা বেগম বিদ্যালয়ে এসে অর্থ আত্মসাৎ ও নবজাতকের মৃত্যুর ঘটনার বিচার দাবি করলে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ২০১৯ সালে সুন্দরগঞ্জ উপজেলার শাহানা বেগমের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোস্তম আলী মণ্ডল। বিয়ের পর গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় তারা বসবাস করেন। শাহানা বেগম দাবি করেন, তার পূর্বের স্বামীর সম্পত্তি বিক্রির প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন অজুহাতে রোস্তম আলী গ্রহণ করেন।

তিনি আরও অভিযোগ করেন, চলতি বছরের জানুয়ারিতে তিনি অন্তঃসত্ত্বা হলে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। গত ১৮ জানুয়ারি সন্তান জন্মের পর নবজাতকের মৃত্যু হয়। শাহানা বেগমের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তার সন্তানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।

স্থানীয়দের দাবি, ২০২১ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ব্যক্তিগত আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছিল।

মঙ্গলবার সকালে শাহানা বেগম বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিচার দাবি করলে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রধান শিক্ষক ও অভিযোগকারী শাহানা বেগমকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু সাংবাদিকদের বলেন, "অভিযোগগুলো গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a