আজঃ 11 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন

চট্টগ্রামে মশা নিয়ন্ত্রণে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে বিটিআই আমদানি (দূতাবাসের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

  পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম নগরীতে মশাবাহিত রোগের স্থায়ী ও কার্যকর নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত জৈব লার্ভিসাইড বিটিআই (Bacillus thuringiensis israelensis) সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমদানির বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (৩০ জুন) নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ বিষয়ে সহযোগিতা কামনা করলে এই আশ্বাস দেওয়া হয়।


বৈঠকে মার্কিন দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন:

কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট (Paul Frost)

ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু (David Moo)

সিনিয়র পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ (Firoze Ahmed)

ইকোনমিক স্পেশালিস্ট আসিফ আহমেদ (Asif Ahmed)

কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া (Abir Barua)।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়রের সঙ্গে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মশা নিয়ন্ত্রণে বিজ্ঞানভিত্তিক সমাধান ‘বিটিআই’
উল্লেখ্য, বিটিআই (Bacillus thuringiensis israelensis) একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত পরিবেশবান্ধব জৈব লার্ভিসাইড। এটি এডিস, কিউলেক্স ও অ্যানোফিলিস প্রজাতির মশার লার্ভা ধ্বংসে অত্যন্ত কার্যকর। মানুষ, গৃহপালিত প্রাণী এবং সামগ্রিক পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই লার্ভিসাইডটি বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ কর্মসূচিতে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে।


সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,

"চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত ছয় মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে WHO স্বীকৃত বিটিআই প্রয়োগ করে আসছে। এর ফলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দৃশ্যমান সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে নগরীতে মশাবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ১১৩ জনে নেমে এসেছে এবং ডেঙ্গুতে মৃত্যুহার শূন্যে রয়েছে।"

তিনি আরও বলেন, এই ইতিবাচক ফলাফল ধরে রাখতে এবং আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য চসিক সরাসরি ও সুলভ মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বিটিআই সংগ্রহ করতে আগ্রহী। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে, ব্যয় সাশ্রয় হবে এবং সময়মতো ওষুধের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি ও কার্যকর জৈব লার্ভিসাইডের ব্যবহার চসিকের জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।


চসিক মেয়রের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল। তারা জানান, বিষয়টি সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a