আজঃ 27 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

পত্নীতলায় বিজিবির অভিযানে মাদকসহ দুই চোরাকারবারি আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

দেবাশিষ কুমার দাস :জেলা প্রতিনিধি নওগাঁ 

 ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের শেখহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৩টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলমপুর ইউনিয়নের শেখহাটি গ্রামের পাকা সড়কে অভিযান চালায়।

এসময় ৫ বোতল নেশাজাতীয় ফায়ারডিল সিরাপ, ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আরিফ হোসেন (২৬) ও মো. আহসান হাবিব (২৫)। তারা উভয়েই পত্নীতলা উপজেলার রাজাপুর (জুগ্নীপাড়া) গ্রামের বাসিন্দা।আটকদের বিরুদ্ধে ধামইরহাট থানা-এ মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-২৩, তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬)। পরে জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৭ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a