আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে কাল রথযাত্রা: যানজট এড়াতে ১৬ সড়কে ট্রাফিক ডাইভারশন।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

 সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা’ আগামীকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বিপুল সংখ্যক ভক্ত ও পূজারির সমাগম ঘটবে। রথযাত্রা উৎসব সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নগরীর তিনটি প্রধান রুটে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ১৬টি পয়েন্টে রোড ব্লক বা ট্রাফিক ডাইভারশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ।

আগামীকাল ১৬ জুলাই ২০২৬ খ্রি. দুপুর ২:০০ টা থেকে রথযাত্রা শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

রথযাত্রার প্রধান ৩টি রুট:
১. শ্রী শ্রী তুলশীধামের রথযাত্রা (রুট-০১):
তুলসীধাম থেকে শুরু হয়ে রাইফেল ক্লাব > নিউমার্কেট > কোতোয়ালী মোড় > লালদিঘী পাড় > নবগ্রহবাড়ি > বক্সীরবিট > আন্দরকিল্লা > চেরাগী পাহাড় মোড় > প্রেসক্লাব > কাজীর দেউরি > লাভলেইন মোড় > বৌদ্ধ মন্দির > নন্দনকানন হয়ে পুনরায় তুলসীধামে ফিরে আসবে।

২. শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন), নন্দনকানন রথযাত্রা (রুট-০২):
ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় > আন্দরকিল্লা > লালদীঘির পাড় > কোতোয়ালী মোড় > নিউমার্কেট > আমতল > বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকানন ০২ নং গলির সম্মুখে এসে শেষ হবে।

৩. আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), প্রবর্তক রথযাত্রা (রুট-০৩):
প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে শুরু হয়ে মিমি সুপার মার্কেট > প্রবর্তক মোড় > গোলপাহাড় মোড় > মেহেদীবাগ > চট্টেশ্বরী মোড় > কাজীর দেউরী মোড় > জামালখান মোড় (খাস্তগীর স্কুল) > চেরাগী পাহাড় > আন্দরকিল্লা > বক্সীবিট > লালদিঘীর পাড় > কোতোয়ালী মোড় থেকে ইউটার্ন নিয়ে লালদিঘীর পেট্রোল পাম্প > সিনেমা প্যালেস > বোস ব্রাদার্স মোড় হয়ে ডিসি হিল প্রাঙ্গণে এসে শেষ হবে।

যেসব সড়কে থাকবে রোড ব্লক ও ডাইভারশন:
রথযাত্রার সুষ্ঠু ও নিরাপদ চলাচলের সুবিধার্থে দুপুর ২টা থেকে নগরীর নিম্নোক্ত ১৬টি পয়েন্টে ব্যারিকেড বা ডাইভারশন দেওয়া হবে এবং এসব অভিমুখে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে:

বাদশা মিয়া রোডের মুখ

ওয়াসা মোড়

স্টেডিয়াম গোল চত্বর / রেডিসন ব্লু

নেভাল মোড়

নূর আহম্মদ সড়কের মাথা

এনায়েত বাজার মোড়

তিনপোলের মাথা

নিউ মার্কেট

আলকরণ রোডের মুখ (জিপিও)

কোতোয়ালীর মোড়

লালদীঘির উত্তর পাড়

সিনেমা প্যালেস

আন্দরকিল্লা মোড়

গুডস হিল মুখ

গনি বেকারী

সার্সন রোডের মুখ


রথযাত্রা উৎসব চলাকালীন নগরীর আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য সকল প্রকার যানবাহনের চালক, যাত্রীসাধারণ ও নগরবাসীকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a