আজঃ 29 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রাত্রিকালীন অলিম্পিক ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিওরী গ্রামের পূর্ব ঝিওরী এলাকায় নূরুল ইসলাম মাষ্টারের মিল ঘরের মাঠে এক জম জমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। পূর্ব ঝিওরী এফ সি একাডেমি।
গতকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে পূর্ব ঝিওরী এফ সি একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অলিম্পিক ফুটবল ফাইনাল খেলা শুরু হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দুই শক্তিশালী দল। মোজাম্মেল একাদশ বনাম আরিফ একাদশ। খেলায় নির্দিষ্ট সময়ে উভয় পক্ষের কেউ কারো জালে গোল দিতে পারে নাই। খেলা সমাপ্ত হয় ট্রাইবেকারে। ১-০ গোলে আরিফ একাদশকে হারিয়ে মোজাম্মেল একাদশ চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় আরিফ একাদশ।

সাংবাদিক এম ইমরান বিন ইসলাম এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বারখাইন ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজ বিশিষ্ট ব্যবসায়ী, আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ফোরকান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক এম ইমরান বিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারা প্রেসক্লাব।

অতিথির বক্তব্যে বক্তারা বলেন,ফুটবল শুধু একটি খেলার নাম নয়, এটি আবেগ উত্তেজনা ও বিশ্বজননীয় ভালবাসার নাম। যা দলবদ্ধতা শৃঙ্খলা এবং শারীরিক ও মানসিক ফিটনেস বাড়াতে সাহায্য করে। এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে একত্রিত করে। খেলা নিয়মিত খেললে হৃদপিণ্ড ও ওজন নিয়ন্ত্রণে রাখে। এই খেলা খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা দলবদ্ধতা একাগ্রতা বাড়ায়। এই খেলার মাধ্যমে যুবকরা বিভিন্ন ধরনের সামাজিক অকার্যকল্পা থেকে বিরত থাকে। সুতরাং গ্রামের এই ধরনের ছোট ছোট খেলাধুলা থেকে জন্ম নেয় মেসি,নেইনারের মত খেলোয়াড়। এলাকায় ধরনের খেলাধুলা সব সময় চালু করা প্রয়োজন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল মোজাম্মেল একাদশকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি,সভাপতি ও স্থানীয় ব্যাক্তিবগ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a