আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন ॥ মুহসীন সভাপতি,ডিএম মাইনউদ্দিন সম্পাদক নির্বাচিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বিশেষ প্রতিনিধি : বন্দর নারায়ণগঞ্জ 

বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে বিশেষ সাধারণ সভা ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বন্দরের মদনপুরস্থ ড্রীমল্যান্ড চাইনীজ রেষ্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। ক্লাবের আহবায়ক সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ঘরোয়া আয়োজনে কন্ঠভোটে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে দৈনিক রুদ্রবার্তার সহকারি সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান সভাপতি, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেস বিডি ডটকম’র সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও বর্তমান দেশবাংলা টুয়েন্টিফোর’ ডটকম'র বার্তা সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাঈদ মিয়া সিনিয়র সহ-সভাপতি, নিউজ টুয়েন্টি ওয়ান ও বাংলাদেশের আলো পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ মনির হোসেন সহ-সভাপতি, চ্যানেল এস এ’র বন্দর প্রতিনিধি সুমন হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, জে এ টিভি’র বন্দর প্রতিনিধি মোহাম্মদ শামীম সহ-সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশনের সিনিয়র এডিটর সজিব খান অর্থ সম্পাদক, নন্দিত টেলিভিশন ও দৈনিক যুগের চিন্তা’র মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট সাজিদ হোসেন কিবরিয়া,দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার শান্তা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, রিসেন্ট নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব প্রতিনিধি বিমল চন্দ্র ঘোষ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার মোঃ ফিরোজ খান, বর্তমান দেশবাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এ্যাড. শাহানাজ জামান, জাতীয় দৈনিক বিজনেস ফাইল’র সহকারি সম্পাদক নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশ ও ইমরান হোসাইন আকাশকে কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সভায় বক্তারা বলেন, বন্দর থানা প্রেসক্লাব বরাবরই সমালোচনার উর্দ্ধে থেকে তাদের দায়িত্ব পালণ করে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাংবাদিকতার পেশার মান রক্ষায় বন্দর থানা প্রেসক্লাবের প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। তারা আরো বলেন, আমাদের ক্লাবের সবাই সুশিক্ষিত এবং বেশ কয়েকজন দক্ষ সম্পাদকও রয়েছেন। আমাদেরকে এমনভাবে পেশাগত দায়িত্ব পালণ করতে হবে বন্দর থানা প্রেসক্লাবের কোন সদস্যকে কেউ যাতে সাংঘাতিক না বলে। ৩ মাস অন্তর অন্তর সাংবাদিকতার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিশেষ সাধারণ সভায় দৈনিক বিজনেস ফাইল পত্রিকার ডেপুটি এডিটর শোভন কমল, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ও দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪ এর নির্বাহী সম্পাদক ও প্রকাশক মোঃ হুমায়ূন কবীর মৃধা, মোঃ ফখরুদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বন্দর ও নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল প্রয়াত গণমাধ্যমকর্মীর বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবু সাঈদ মিয়া।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a