আজঃ 13 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু

জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী।
চট্টগ্রাম প্রতিনিধি। 

চট্টগ্রামের রাউজানে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ নিষ্পত্তির বৈঠক শেষ হতে না হতেই বড় ভাইয়ের নৃশংস হামলার শিকার হয়েছেন ছোট ভাই। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত ও গুরুতর জখম ছোট ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বড় ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া মজুমদার বাড়িতে এই বর্বরোচিত ঘটনা ঘটে। আহত ছোট ভাইয়ের নাম সাদেক মজুমদার (৪৮), তিনি বেসরকারি প্রতিষ্ঠান 'সিঙ্গার'-এর সাবেক শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ মেটাতে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাধানে পৌঁছাতে একমত প্রকাশ করেন। তবে বৈঠক শেষ করে বের হওয়ার পরপরই আকস্মিকভাবে বড় ভাই মুহাম্মদ মামুন মজুমদার ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাই সাদেক মজুমদারের ওপর চড়াও হন। নৃশংস এই হামলায় সাদেক মজুমদারের মাথা ফেটে যায়।


হামলার পর রক্তাক্ত অবস্থায় সাদেক মজুমদারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. মিনহাজুল আবেদীন জানান, আহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। ক্ষতস্থানে ৬টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তাকে বাসায় ফেরার অনুমতি দেওয়া হয়।

 

এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বড় ভাই মামুন মজুমদারকে প্রধান আসামি করে রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িত এবং এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a